satnewsnetwork

বৃহস্পতিবার শ্রীভূমিতে পোষ্টাল ব্যালট পেপার গণনা সংক্রান্ত প্রশিক্ষণ

খবর

জনসংযোগ, শ্রীভূমি ২৯ এপ্রিল, ২০২৬ : আগামী ৪ এপ্রিল, সোমবার শ্রীভূমি জেলার চারটি বিধানসভা আসনের ভোট গণনা করিমগঞ্জ কলেজে অনুষ্ঠিত হবে। এই গণনায় পোস্টাল ব্যালট পেপার ও ইলেক্ট্রনিকেলি ট্রান্সমিটেড ব্যালট পেপার সিস্টেমে (ইটিবিপিএস) গ্রহণ করা ভোট গণনা সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে পোস্টাল ব্যালট কাউন্টিং হলের ইনচার্জ এআরও, পোস্টাল ব্যালট পেপার কাউন্টিং সুপারভাইজার ও কাউন্টিং অ্যাসিস্ট্যান্টদের এক প্রশিক্ষণ ৩০ এপ্রিল, বৃহস্পতিবার সকাল ১১ টায় শ্রীভূমি জেলা গ্রন্থাগার ভবনে অনুষ্ঠিত হবে। এতে শ্রীভূমির জেলা আয়ুক্ত ও জেলা নির্বাচন আধিকারিক পোস্টাল ব্যালট ও ইটিবিপিএস এআরও, কাউন্টিং সুপারভাইজার ও কাউন্টিং অ্যাসিস্ট্যান্টদের নিয়োগ করে দায়িত্ব সমঝে দিয়েছেন। ওই প্রশিক্ষণে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থেকে প্রশিক্ষণ গ্রহণ করতে জেলা নির্বাচন আধিকারিক নির্দেশ প্রদান করেছেন।

Posted On: Wednesday, April 29, 2026 2:35 PM
blog comments powered by Disqus